মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার সদর ইউনিয়নের পানাইজুরী গ্রামে আনছার উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন।
রবিবার সকাল ১১ টার দিকে স্থানীয়রা মরদেহটি খালে ভাসতে দেখে সাটুরিয়া পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত আনছার উদ্দিন একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং নাজমা বেগমের (৫০) স্বামী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে খালে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে বিষয়টি দ্রুত পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সাটুরিয়া থানা পুলিশ।
সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।