শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সিংগাইরে শারফিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার

সোহরাব হোসেন,সিংগাইর,(মানিকগঞ্জ) :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামে শারফিন মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ওই ইউনিয়নের উলাইল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে শারফিন মোল্লা চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজ্জাকের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এসময় কোরবান আলীর বাড়ির সামনে উঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরের দিন নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে বহিস্কৃত ইউনিয়ন ছাত্রদল নেতা রউফুল মুন্সীসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মানববন্ধন শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুরের সভাপতিত্বে দলিল লেখক আইয়ুব মোল্লার পরিচালনায় বক্তব্য দেন – নিহতের ছেলে মোশারফ হোসেন মোল্লা, ভাতিজা সাইফুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম,স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান, মহর আলী মোল্লা, সায়েদ মোল্লা ও আলী সাহেব মোল্লা প্রমুখ।

এর আগে নিহত শারফিন মোল্লার বাড়ি থেকে ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হত্যাকাণ্ডস্থল প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, শারফিন হত্যা মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker