শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়জী

  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার

মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫-২৭) নির্বাচনে সভাপতি পদে (দৈনিক সমকাল) সাটুরিয়া প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে (দৈনিক দেশ রূপান্তর ও এস এ টিভি) মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক ৮টি পদের মধ্যে ৩ টি পদে নির্বাচন হয়েছেন বাকী ৫ টি পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের ২০ জন সদস্যের মধ্যে ২০ জনই ভোটাধিকার প্রয়োগ করেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধা সাড়ে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এতে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শহিদুল ইসলাম খোকন (আলোকিত বাংলাদেশ ) পান ৫ ভোট।

সহ সভাপতি পদে মো. শহীদুল ইসলাম শহীদ (দৈনিক যায়যায়দিন) সাটুরিয়া প্রতিনিধি ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. মঈনুল ইসলাম (দৈনিক আমাদের সময়ে) সাটুরিয়া প্রতিনিধি পেয়েছেন ৬ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. মাহমুদুল হাসান মনি (দৈনিক বাংলা) সাটুরিয়া প্রতিনিধি ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুস ছালাম সফিক (বাংলাদেশের প্রতিদিনের) সাটুরিয়া প্রতিনিধি পেয়েছেন ৭ ভোট।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ( দৈনিক দেশ রূপান্তর এবং এস এ টিভি) মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী, যুগ্ম সম্পাদক পদে মো. আল মামুন (দৈনিক স্বাধীন বাংলা) সাটুরিয়া প্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম সিরু (দৈনিক খোলা কাগজে) সাটুরিয়া প্রতিনিধি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান রানা (দৈনিক জনকণ্ঠ এবং এনটিভি) সাটুরিয়া প্রতিনিধি, দপ্তর সম্পাদক পদে মো. হৃদয় মাহমুদ রানা (দৈনিক সকালের সময়ে) জেলা প্রতিনিধি।

প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন শহীদুল ইসলাম সুজন, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আশরাফুল আলম লিটন এবং জাহিদুল হক চন্দন।

এর আগে সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে বার্ষিক সাধাণ সভা অনু্িষ্ঠত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম গোলাম ছারোয়ার ছানো।

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আবুল বাশার আব্বাসী, কোষাধ্যক্ষ শাহীন তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, সিনিয়র সদস্য মোহাম্মদ লুৎফর রহমান, মো. শহিদুল ইসলাম খোকন।

এসময় ঘিওর, দৌলতপুর, ধামরাই উপজেলাসহ পার্শবর্তী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker