শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ফুলেল শ্রদ্ধা ও নানান কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ফুলেল শ্রদ্ধা ও নানান কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি গভীর শোক ও বেদনার প্রতীক। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার সেই নৃশংস হত্যাযজ্ঞ আজও ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।

গত রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে সাটুরিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক ইকবাল হোসেনের নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker