সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মহান বিজয় ২০২৫ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রীতি কিক্রেট ম্যাচে সাটুরিয়া উপজেলা অফিসার্স একাদশকে হারিয়ে সাটুরিয়া প্রেসক্লাব একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
অফিসার্স ক্লাবের অধিনায়ক ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং সাটুরিয়া প্রেসক্লাবের অধিনায়ক ছিলেন সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা বালিয়াটী ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া প্রেসক্লাব ব্যাটিং করে নির্ধাতি ওভারে ৩ উইকেটে ৭১ রান করে।
পরে সাটুরিয়া অফিসার্স ক্লাব নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৭ রান করলে সাটুরিয়া প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়।
পরে সন্ধা ৫ টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
পারস্পরিক সম্পর্ক উন্নতির লক্ষ্যে সাটুরিয়া প্রেসক্লাবের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

এসময় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসানা ফয়জী, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, বিভিন্ন দপ্তর প্রধানগণ ছাড়াও সাটুরিয়া প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।