শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফ্রী মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা পেল ৩ হাজার হতদরিদ্র মানুষ

  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের সহযোগীতায় ফ্রী মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা পেল প্রায় ৩ হাজার হতদরিদ্র মানুষ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের ক্যাম্পাসে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৩টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

এই ফ্রি ক্যাম্পে স্বাস্থ্য সেবা নিতে আসা ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল জলিল বলেন, আমরা গরীব মানুষ টেহা দিয়ে ডাক্তার দেখাতে পারিনা,আজ বিনা পয়সায় ডাক্তার দেহাতে (দেখাইতে) পারছি ও ওষুধও পাইছি। যারা এই ব্যবস্থা করছে আল্লাহ যেন তাদের আরো ভালো করে।

মেডিসিন, সার্জারি,, কার্ডিওলজি, অর্থোপেডক্স, গাইনি এন্ড অবস্, চক্ষু,, ডেন্টাল, নাক, কাল ও গলা, শিশু ও নবজাতক, চর্ম ও যৌনরোগের প্রায় অর্ধশতাধিক ডাক্তার দিন ব্যাপি প্রায় ৩ হাজার দুস্থ্যরোগীদের ফ্রি চিকিৎসা পত্র দিয়েছেন। পরে বিনা মূল্যে ঔষধ ও ৪-৫ টি পরীক্ষা সেবাও দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের পরিচালক ব্রিঃ জেনারেল ডাঃ জুলফিকার আহমেদ আমিন (অবঃ)।

তিনি আরও বলেন, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাবেক মন্ত্রী এবং সাটুরিয়া- মানিকগঞ্জ -৩ আসনের সাবেক এমপি হারুণর রশিদ খান মুন্নুর নামে পরিচালিত হচ্ছে। এ ফাউন্ডেশন মানিকগঞ্জে বিভিন্ন খাতে সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে এই শীতে তৃণমূলে দুস্থ্য নারী ও পুরুষ, শিশুরা রয়েছেন। যারা মানিকগঞ্জ শহরে এসে সেবা নিতে পারছেন না। তাদের স্বাস্থ্য সেবা দিতেই আমরা গ্রাম পর্যায়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। ইতোমধ্যে আমরা সাটুরিয়া, দরগ্রাম ও মানিকগঞ্জ সদরের একাধিক স্থানে সম্পন্ন করেছি। এ সেবা আমদের অব্যাহত থাকবে। ইতিপূর্বে জুলাই ২০২৪ আন্দোলনে যখন সরকারী হাসপাতালে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা দিচ্ছিল না তখন আমাদের মুন্নু গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশে বিনা মূলে জুলাই আহতদের সেবা দিয়েছি। আর শহীদ পরিবারকেও আর্থিক সহযোগীতা দিয়েছেন মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন বলে জানান তিনি।

মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের পরিচালক ব্রিঃ জেনাঃ ডাঃ জুলফিকার আহমেদ আমিন (অবঃ) আরোও বলেন, এবং মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালটি গিলন্ড নামক স্থানে অবস্থিত। এখানেও বিভিন্ন রোগীদের উন্নত মানের সেবা দিয়ে আসছি। দুস্থ্য ও দরিদ্র রোগীদের অনেক সময় বিনামূল্যে সেবা দিয়ে থাকি। তাছাড়া রয়েছে বিশেষ ছাড়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker