সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ-৩ আসনে এমপি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাজু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষে সাটুরিয়া- মানিকগঞ্জ- ৩ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (সাজু মল্লিক)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দলীয় নেতাকর্মী নিয়ে সাটুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানার নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মো. শাহজাহান আলী (সাজু মল্লিক)।

পরে স্থানীয় সাংবাদিকদের বলেন, সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে জনতার কাতারে এসে রাজনীতি করব। শোষন নয়, দখল নয় উল্লেখ করে সাজু বলেন, আমি যেখানে যাচ্ছি ভাল সারা পাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। কারন বিগত দেড় বছরে বড় দুটি প্রধান দলের নেতাকর্মীদের অনিয়মের কারনে ঐ দলদুটি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

মো. শাহজাহান আলী (সাজু মল্লিক) তিনি ২৪ জুলাই আন্দোলনের পূর্বে সাটুরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বর্তমান সরকার উপজেলা পরিষদের নির্বাচিতদের অব্যাহতি দেন।

এর আগে তিনি জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন করে আলোচনায় আসেন।

মো. শাহজাহান আলী (সাজু মল্লিক) বাংলাদেশ ছাত্রলীগ- বিসিএল মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ. জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এর পরে তিনি ছাত্রলীগ- বিসিএল এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
মো.শাহজাহান আলী (সাজু মল্লিক) তিনি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের এবং বাংলাদেশ জাসদ এর প্রতিক মটরগাড়ি প্রতীকে সাটুরিয়া- মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker