শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সিংগাইরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায়।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিষয়টি পথচারীদের নজরে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

মাত্র এক সপ্তাহ আগেও একই এলাকার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ একটি চোর চক্র খানপাড়া এলাকার একটি ফাঁকা স্থানে স্থাপিত বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় তারা ট্রান্সফরমারের সঙ্গে লাগানো শিকল ও তালা কাটার চেষ্টা করে।

একপর্যায়ে ট্রান্সফরমারটি খুলে ফেলার আগেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর চক্রের এক সদস্য নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, গভীর রাত হওয়ায় নিহতের মরদেহ সামান্য দূরে সরিয়ে রেখে চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিংগাইর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. গোলাম রাব্বানী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান তিনি।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতনামা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হচ্ছে। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে মরদেহ শনাক্তের উদ্যোগ নেবে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker