সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
পজিটিভ পরিবর্তন চাইলে হ্যা,না চাইলে না ভোট দিবেন।ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধুকরণ বিষয়ে অবহিতকরণ সভায় মঙ্গলবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়টি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এসব কথা বলেন।

তিনি আরও বলেন জাতীয় নির্বাচনের দিন হ্যা – না ভোট সম্পর্কে আমরা প্রথমে সরকারী কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিদের নিয়ে সভা সেমিনার করছি। এছাড়া বিভিন্ন উপজেলায় অবহিতকরণ সভা করছি। আশা করি নির্বাচনের আগেই সাধারণ মানুষ হ্যা – না ভোট সম্পর্কে ভাল ভাবে জানতে পারবে। নির্বাচনের দিন প্রায় সকল ভোটার একই সাথে নেতা নির্বাচন ও দেশ বির্নিমানে হ্যা- না ভোট দিবেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, মানিকগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আধিদপ্তরের উপ পরিচালক মো. খালেদুল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন,সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম,সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।