শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে বহিস্কৃত মহিলাদলের নেত্রি পলি মাদকসহ গ্রেফতার।

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া মহিলাদলের বহিস্কৃত সভাপতি ও জেলা বিএনপির মহিলাদলের প্রচার সম্পাদক রাহা মাহমুদা পলিকে মাদকসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।

রোববার দুপুরে মানিকগঞ্জের জয়রা এলাকা থেকে রাহা মাহমুদা পলিকে গ্রেফতার করা হয়। দলীয় নীতি আদর্শ ও শৃংঙ্খলাবিরোধী কর্মকান্ডের অভিযোগে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল থেকে বহিস্কার করা হয়।

জানা যায়, স্থানীয়রা রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্তার অভিযোগে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্তা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রিয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাহা মাহমুদা পলির দলীয় সব পর্যায়ে পদ স্থগিত করা হয়। তার বিরুদ্ধে অন্যের জমি দখল, মাদক সেবন,প্রতিবেশিদের ওপর নির্যাতন ও অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই নেত্রির বিরুদ্ধে। এছাড়া কেন্দ্রিয় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধেও তিনি ধর্ষণ মামলা করে আলোচনায় আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker