শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মানিকগঞ্জে ইমাম সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ( ১ ফেব্রুয়ারি ) শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোঃ মহসিন মৃধা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন।

বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটারদের সঠিক তথ্য জানানো এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠিত সম্মেলনে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker