শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

আপনারা স্বাধীন ভাবে কাজ করবেন, কোন প্রেসার নিবেন না –ঢাকা বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

নির্বাচনের দিন সিনিয়র দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে, কেন্দ্রগুলি সিসি ক্যামরার আওতায় থাকবে। আনসার সদস্যরাও সুরক্ষা অ্যাপ ব্যাবহার করবে। কোন অঘটন ঘটলে ১০ মিনিটের মধ্যে আপনারা সাপোর্ট টিম পেয়ে যাবেন। আপনারা স্বাধীন ভাবে কাজ করবেন, কোন প্রেসার নিবেন না।প্রিজাইডিং অফিসার আপনারা কেন্দ্রের প্রধান। নির্বচানের দিন আপনারা ডিসি, এসপি, ইউএনওসহ কারো অনৈতিক কথা শুনবেন না। সুন্দর ভোট করতে চাইলে, পরিবেশ সুন্দর রাখতে হবে।সেনা বাহিনী সব সময় সার্পোট দিবে। কোন অনৈতিক কাজ করা যাবে না। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন। তারপরও অনৈতিক কাজ করবেন না।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী
মঙ্গলবার দুপুর দেড় টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোন আংশকা নেই। যারা ভিউ ব্যবসা করেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম নির্বাচন হবে না, সেটা গুজব ছড়াচ্ছে। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের জন্য তিন বাহিনীর প্রধান আমাদের আশ্বস্ত করেছেন, তারা আমাদের সহায়তা করবেন। গনভোট থাকাতে ভোট গণনায় একটু দেরী হতে পারে। তবে আপনাদের সঠিক পরিকল্পনা করে নিলে ৩-৪ ঘন্টার মধ্যে ভোট গণনা শেষ করা সম্ভব। আগের নির্বাচন সিষ্টেম ভুলে যেতে হবে। আমাদের নির্বাচনের যে হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করতে হবে। জুলাই ২০২৪ না আসলে আমরা কথা বলতে পারতাম না। যে সন্তানরা রক্ত দিয়ে গেলেন, তাদের রক্ত কাজে লাগাতে হবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সাটুরিয়া উপজেলা প্রশাসন ও সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, সেনাবাহিনী প্রতিনিধি, মেজর এ এম এস রাফিউল চৌধুরী, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ৩৬ জন প্রিজাইডিং অফিসার,৩৩৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬৬৮ জনপোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker