শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইলে প্রমথ চন্দ্র বিদ্যায়তনের বার্ষিক নবীন বরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, সংস্কৃতি মন্ত্রানালয়ের যুগ্ন সচিব পরিমল চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার,পরিমল চন্দ্র বসুর সহর্ধমিনী প্রফেসর ডাঃ বনজবা বসু,শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান, উলাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, শিক্ষক নেতা মোঃ আশরাফুল হক লিটন, প্রধান শিক্ষক তুষার কান্তি বসু,শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্বামী মোঃ ওহীদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,হাইস্কুলে পড়ুয়া আমাদের এই সন্তানদেরা এখন অনেক কিছুই বুঝতে পারে তবে তারা সিন্ধান্ত নিতে পারে না।এই বয়সটাই আবেগের বয়স।এই সময়ে শিক্ষক, বাবা-মা সহ সবাইকে দরদ দিয়ে তাদের পাশে থাকতে হবে।আমাদের আগামী প্রজন্মকে সুপথে পরিচালিত করতে হবে।
সভাপতির বক্তব্যে পরিমল চন্দ্র বসু বলেন,সবার প্রচেষ্টায় এই বিদ্যালয়টিকে আমরা দেশের একটা সেরা প্রতিষ্ঠানে পরিনত করতে চাই।
সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ শেষে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসক হুইল চেয়ার,কম্বল ও জ্যাকেট বিতরন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker