সাটুরিয়া(মানিকগঞ্জ) প্রতিনিধি, ১০ ফেব্রুয়ারি.
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সহকারী রিটানিং অফিসার ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এই টহল শুরু হয়।

এ বিষয়ে সহকারী রিটানিং অফিসার ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
সাটুরিয়া –গোলড়া সড়ক হয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য সচিব ও সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ।সাটুরিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর এ এস এম রাফিউল চৌধুরী, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, র্যাব-৪ সিপিসি-৩ এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফকির তালিম হোসেন, বিজিবির সাটুরিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েব সুবেদার মো. মনিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাসেল আহমেদ এবং সাটুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মজিবর রহমান, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।