মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে।
মানিকগঞ্জ-১
এ আসনে বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবির পেয়েছেন ১,৩৭,৭৭৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক তোজা পেয়েছেন ৭৭,৮১৮ ভোট। বড় ব্যবধানে জয় পান জিন্নাহ।

মানিকগঞ্জ-২
বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত পেয়েছেন ১,৭৫,৭৭৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের শেখ মো. সালাউদ্দিন পেয়েছেন ৮১,৫০১ ভোট। এ আসনেও নিরঙ্কুশ জয় পায় বিএনপি।

মানিকগঞ্জ-৩
বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা পেয়েছেন ১,৬৭,৩৪৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি সাঈদ নুর পেয়েছেন ৬৪,২৪২ ভোট। ১০৩১০৩ ভোটের ব্যবধানে জয়ী হন আফরোজা খানম রিতা।

মানিকগঞ্জ জেলার তিনটি আসনের সর্বমোট ভোট ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন।ভোটাররা উৎসবমুখর পরিবেশে ৫১৫ টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।