শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন ইউএনও ইকবাল হোসেন

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৯ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গী হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হোসেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মাদ্রাসার শিক্ষার্থীরাই আগামীর দিনে ইসলামের সঠিক শিক্ষা প্রসারে ভূমিকা রাখবে। তাদের সুশিক্ষা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে।”
​ইফতারের আগ মুহূর্তে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ মাসুদুর রহমান।
​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ,ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আবুল বাশার, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি হাসান ফয়েজি,দৈনিক সংবাদ এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান, উপ প্রশাসনিক কর্মকর্তা আবু রাহাত, ধানকোড়া ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রাসার শিক্ষক মন্ডলী, ​মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,​এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপ্রাণ মুসল্লিসহ কোমলমতি শিক্ষার্থীরা।

​উপস্থিত সুধীবৃন্দ প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এতিম শিশুদের সাথে ইফতার করার উদ্যোগকে সাধুবাদ জানান। ইফতার মাহফিলে মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker