সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জ জেলার টানা দুই বারের শ্রেষ্ঠ ওসি নজরুল ইসলাম

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪১ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ জেলার ফেব্রুয়ারী ২০২৬ এর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। তিনি সকল ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে এই পুরষ্কারের জন্য মনোনীত হন।গত জানুয়ারি ২০২৬ মাসেও তিনি মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম তাকে এই পুরস্কৃত করেন।

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় এ সম্মাননা অর্জন করেন ওসি নজরুল ইসলাম। পাশাপাশি জননিরাপত্তা বিধান ও জনগণের আস্থা অর্জনে তার আন্তরিকতা ও নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে। এছাড়াও বিভিন্ন মাদক উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তিসহ অন্যান্য ভাল কাজের জন্য শ্রেষ্ঠ এসআই এর পুরষ্কার পান সাটুরিয়া থানার এসআই(নিঃ) মোঃ আরিফ খান।

এ সময় উপস্থিত ছিলেন- মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মানিকগঞ্জ, সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker