নিজস্ব প্রতিবেদক
“পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরিপূরক। মাদক ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স। সাটুরিয়ার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর আছে।জনগণের সহযোগিতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা থাকলে অপরাধ দমন অনেক সহজ হবে।
মানিকগঞ্জের সাটুরিয়া থানার নবাগত (ওসি) মো. মোশাররফ হোসেনের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন,সাটুরিয়ার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় সংবাদকর্মীদের সার্বক্ষণিক পরামর্শ ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় ওসির রুমে এই সভা আয়োজিত হয়। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল এবং কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সাথে সাংবাদিকদের সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত ওসি মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আসাদুজ্জামান।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার এবং ক্রমবর্ধমান কিশোর গ্যাং কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, সঠিক তথ্য আদান-প্রদান এবং পুলিশের ইতিবাচক ভূমিকা থাকলে এসব সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব।
এই সময় বক্তব্য রাখেন দৈনিক সংবাদ এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান প্রমুখ। এ ছাড়া সাটুরিয়া প্রেসক্লাবের সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা সাটুরিয়ার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সাহসী ও নিরপেক্ষ পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।