শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

আকস্মিক মানিকগঞ্জ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন করছেন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।

মঙ্গলবার (২১ এপ্রিল)দুপুর দেড়টায় হঠাৎ করে তিনি মানিকগঞ্জের জেলা প্রসাশকের কার্য্যালয়ে উপস্থিত হন। এরপর, জেলা প্রসাশকের সাথে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিনিধি নিয়ে তিনি মানিকগঞ্জের টিটিসি ও যুব-উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তিনি বিভিন্ন দফতরের কার্যক্রম ঘুরে দেখেন এবং কথা বলেন। টিটিসিতে প্রশিক্ষণের মান, উপস্থিতি, সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ও প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাঈয়েদ বিন আব্দুল্লাহ বলেন, দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সম্ভব।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণের মান উন্নয়ন ও আধুনিকায়নে আরও গুরুত্ব দিতে হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

এ সময় সহকারী কমিশনার মোঃ রায়হানুল কবির, টিটিসি মানিকগঞ্জের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ, সংবাদপত্র দৈনিক ইনকিলাবের সাব-এডিটর (অনলাইন) খাব্বাব হোসেন ত্বহাসহ ঐ দফতরের কর্মকর্তা, সফরসঙ্গী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পরে, সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি নানা পরিকল্পনা ও কার্যপ্রনালী তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker