শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় কৃষি মন্ত্রণালয়ের ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৪ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

​১০ জুন (বুধবার) সকাল এগারো টার দিকে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌসুমী তান্নীর সঞ্চালনায় সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ তানিয়া তাবাসসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক ড. মমতাজ সুলতানা, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো.খোকন হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শাহজাহান সিরাজ বলেন, বাংলাদেশের কৃষি খাতের রূপান্তর, পুষ্টির উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে ‘পার্টনার’ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও জলবায়ু-সহনশীল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিকে লাভজনক ও টেকসই করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি কৃষকদেরও এগিয়ে আসতে হবে।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রগতিশীল কৃষক, কৃষি উদ্যোক্তা,জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন।

এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker