শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

জাতীয় কুইজ প্রতিযোগিতায় দেশসেরাদের তালিকায় মানিকগঞ্জের আদিল

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৬ বার

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬এর অংশ হিসেবে আয়োজিত জাতীয় পর্যায়ের বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় (ইংরেজি) দেশসেরা হয়ে তৃতীয় স্থান অর্জন করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুদে শিক্ষার্থী মো.আদিল হোসেন।

​সে সাটুরিয়া উপজেলার হরগজ শিমুলিয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানোয়ার হোসেনের সুযোগ্য সন্তান। আদিলের এই অনন্য সাফল্যে পুরো মানিকগঞ্জ জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।

​ ১৬ জুন, ২০২৬ (মঙ্গলবার) দুপুরের দিকে রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটোরিয়ামে এক জমকালো সাংস্কৃতিক, কাব ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে আদিলের হাতে মর্যাদাপূর্ণ পদক ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

​খুদে শিক্ষার্থী আদিল হোসেনের এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন হরগজ শিমুলিয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

​হরগজ শিমুলীয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,খ,ম নূরুল হক জানান, মো.আদিল হোসেন সাটুরিয়া তথা গোটা মানিকগঞ্জ জেলার একজন গর্বিত সন্তান। জাতীয় পর্যায়ে তার এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়ালেখা ও সহ-শিক্ষা কার্যক্রমে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

​”সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, ‘মো. আদিল হোসেন সাটুরিয়ার একজন গর্বিত সন্তান। জাতীয় পর্যায়ে তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক দারুণ অনুপ্রেরণা। এই গৌরবময় অর্জনের জন্য আদিলের পরিবার, শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ “

আদিলের বাবা মানোয়ার হোসেন তাঁর সন্তানের এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker