শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ছেলের মরদহ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা।

  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ছেলের মরদেহ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা রেহেলা আক্তার (৬৯)। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.লুৎফর রহমান। তিনি বলেন, “ছোট ভাইয়ের মৃত্যু ছিল আমাদের পরিবারের জন্য গভীর শোকের। তার সাথে মা যেভাবে তাঁর মৃত্যুর খবর শুনে চলে গেলেন, তা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ যেন আমাদের এই শোক সহ্য করার তৌফিক দান করেন।

এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে রোববার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, মৃত আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল (৪১) গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মৃত্যু বরণ করেন।
পরদিন রোববার সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসলে প্রিয় ছেলের মরদেহ দেখেই মা রেহেলা আক্তার (৬৯) শোকে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁর আর জ্ঞান ফেরেনি। বাড়িতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
নিহত আওয়াল ছিলেন অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। তিনি স্থানীয় বাজারে একটি ওষুধের দোকান চালাতেন । চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। রেখে গেছেন এক ছেলে ও এক মেয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker