শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

বাড়ির সামনের ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার

মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের সাটুরিয়ায় বাড়ির সামনের ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী (৯৫) নামের এক প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।বিষয়টা নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম।
সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনের ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছেলে ঝন্টু রাজবংশী বলেন,
“রবিবার রাত একটার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। সকালে দেখি বাড়ির সামনের ডুবায় মায়ের লাশ ভেসে আছে।”

এলাকার বাসিন্দা লিমন কাজী বলেন,লক্ষ্মী রাজবংশী পাঁচ বছর ধরে প্যারালাইজড অবস্থায় ছিলেন। তার হেঁটে যাওয়ার সক্ষমতা ছিল না। তাই তিনি নিজে কিভাবে ডোবার কাছে গেলেন, তা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

প্রতিবেশী রানী রাজবংশী বলেন,তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন, হাঁটতে পারতেন না। ডোবার কাছে গিয়ে পড়া অসম্ভব বলে মনে করেন তিনি।

নিহতের বড় মেয়ে কামনা রাজবংশী জানান, আমার মা দুই বছর ধরে আমার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে ছিল। আমার তিন ভাইয়ের কেউ মায়ের ভরণ-পোষণ করত না, তাই আমি মাকে নিয়ে রেখেছিলাম। কিন্তু আট দিন আগে বড় ভাই রঞ্জিত এসে মাকে নিয়ে যায়। এখন তার কাছ থেকে নিয়ে যাওয়াই কাল হলো।”

স্থানীয় প্রণব দাস বলেন,লক্ষ্মী রাজবংশীর তিন ছেলের কেউই তার দেখাশোনা করত না। বড় মেয়ে তাকে নিজের শ্বশুরবাড়িতে রেখে দেখাশোনা করছিল। কয়েকদিন আগে বড় ছেলে রঞ্জিত তাকে নিয়ে আসে, এরপরই এ মর্মান্তিক ঘটনা ঘটে।”

সাটুরিয়া থানার ওসি মো.শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন বলেন , আমরা ঘটনার সত্যতা বের করার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি মৃত্যুর প্রকৃত ঘটনাটি বের করতে পারবো বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker