শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২২ বার

ফরিদপুর প্রতিনিধি

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার তাড়াইল বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার ভোররাতে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মাগুরা জেলার শালিকি থানার বাসিন্দা মিজানুর রহমান সাকিব (২৪), যিনি মতিয়ার রহমানের পুত্র। অপরজন হলেন পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানার সহধর্মিণী ফারজানা ইয়াসমিন (৩০)।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল ‘যমুনা লাইন’ নামের একটি বাস। বাসটি তাড়াইল বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন। এছাড়া এই দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে সড়ক থেকে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে। ওসি আরও জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker