সাটুরিয়া প্রতিনিধি।
মানিকগঞ্জের সাটুরিয়ায় তারুণ্য উৎসব ২০২৫ গ্রাহক সেবা উপলক্ষে পল্লী সঞ্চয় ব্যাংক সাটুরিয়া শাখার উদ্যোগে পার তিল্লী বিলপারা সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সমিতির কার্যালয়ে সাটুরিয়া শাখার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিলার হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন জুনিয়র অফিসার তাসলিমা আক্তার ও আজিজুল হক, সমিতির সভাপতি আঃ রফিক ও তরুন উদোগ্যতা উজ্জল হোসেনসহ সম্মতির সদস্যবৃন্দরা।
উঠান বৈঠকে নতুন সদস্য ভর্তি, ডিপিএস, ঋণ আদায় এবং সঞ্চয় আদায়, স্কুল ব্যাংকিং, মাদকাসক্তের কুফল ও সামাজিক নিরাপত্তা কর্মসুচি বিষয়ক আলোচনা করা হয়।