শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

বিনামূল্যে বীজ ও সার পেল ৫৫০ কৃষক

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,

আসন্ন বোরো মৌসুমে কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও ফলন বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে উপজেলার ৯টি ইউনিয়নের ৫৫০ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ৪৫০ জন উফশী বোরো চাষীকে প্রদান করা হয়েছে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়া ১০০ জন হাইব্রিড বোরো কৃষককে দেওয়া হয়েছে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ। কৃষি কর্মকর্তাদের মতে, এসব মানসম্মত বীজ ও সার বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে বিনামূল্যে এসব উপকরণ পেয়ে কৃষকরাও সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এ সহায়তা উৎপাদন ব্যয় অনেক কমাবে এবং সঠিক সময়ে মাঠপর্যায়ে কাজ শুরু করতে সুবিধা হবে। কৃষকরা আশা প্রকাশ করেন, সাটুরিয়ায় বোরো মৌসুম সফলভাবে সম্পন্ন করতে কৃষি বিভাগ নিবিড়ভাবে মাঠে কাজ করবেন।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহীদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. তারেকসহ কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, “২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরকার ঘোষিত প্রণোদনার অংশ হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে কৃষকরা আরও উৎসাহিত হবেন এবং এ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন অর্জন সম্ভব হবে। সরকার কৃষকবন্ধব নীতি অনুসরণ করে চলেছে, যা কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker