মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
রোববার রাত সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা নামক স্থানে জুলাই স্মৃতিস্তম্ভে এই ঘটনাটি ঘটেছে।এতে স্মৃতি স্তম্ভের নিচের কিচ্ছু অংশ পুড়ে কালো হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন।
পুলিশের ভাষ্য মতে, রাতের অন্ধকারে একটি প্রাইভেট কার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে,গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি আগে থেকেই প্রস্তুত করে রাখা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। এতে স্মৃতি স্তম্ভের নিচের কিচ্ছু অংশ পুড়ে কালো হয়ে গেছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানো সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।