শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মানিকগঞ্জ জেলার ৭ উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেট বাস্তবায়নের দাবিতে জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপ্লোমা ফার্মাসিস্ট মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫)সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি পালিত হয়। জরুরি সেবা প্রতিদিনের মতো চালু থাকলেও হাসপাতালের বহি বিভাগে ফার্মেসি, প্যাথলজি এক্সরে, ডেন্টাল সহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ বন্ধ ছিল এতে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগের শিকার পোহাতে হয়েছে।

এ সময় ডিপ্লোমা ফার্মাসিস্ট মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন বলেন,সমমানের যোগ্যতার অন্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা বহু আগেই দশম গ্রেড পেয়েছেন। ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সালে, নার্সরা ২০১১ সালে এবং কৃষি ডিপ্লোমারা ২০১৮ সালে দশম গ্রেড পেয়েছেন কিন্তু আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো সেই গ্রেড থেকে বঞ্চিত। গত এক বছরে আবেদন, স্মারকলিপি বৈঠক ও প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেও কোন অগ্রগতি হয়নি তাই এই কর্মবিরতি মানিকগঞ্জ জেলায় কর্মরত সকল ডিপ্লোমা ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা এক যুগে পালিত হচ্ছে। আজকের মধ্যে আমাদের দাবি না মানলে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলেও জানান তিনি।

এদিকে মানিকগঞ্জের সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের কাছে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন ডিপ্লোমা ফার্মাসিস্ট মোঃ মনজুর আলম। তিনি দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker