শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

শারফিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার

সোহরাব হোসেন,সিংগাইর( মানিকগঞ্জ) :

মানিকগঞ্জের সিংগাইরে শারফিন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি রউফুল আলম মুন্সিকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।
গত সোমবার (১ ডিসেম্বর) রাত ২টার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তায় মিরপুর শাহ আলী মাজার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রউফুলকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডের একদিন পর ২৩ নভেম্বর নিহত শারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে রউফুল আলমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩–৪ জনের নামে হত্যা মামলা করেন। ঘটনার দিন এজাহারভুক্ত একজনসহ দুইজনকে আটক করা হয়।

ওসি আরো বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স এসআই পার্থ শেখর ঘোষ ও এএসআই আব্দুল জলিলকে নিয়ে মিরপুরের শাহ আলী মাজার এলাকা থেকে রউফুলকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে ।

উল্লেখ্য,২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যার পর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা শারফিন মোল্লা (৬০)কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সাভারের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker