শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার

সাটুরিয়া প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো. নুর ইসলাম (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর, ২০২৫)বেলা ১২টার দিকে বরাইদ ইউনিয়নের সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসাইন বলেন, বেলা ১২টার দিকে সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নির্মাণকাজ করছিলেন ফাইজুদ্দিনের ছেলে নুর ইসলাম।পাশেই টাঙানো মেইন বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গেই নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker