শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাই নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ডুবে দুই ভাই নিহত হয়েছে। নিহত ওই শিশু দুইজন আপন চাচাতো ভাই।

শনিবার (৬ ডিসেম্বর) সকালের দিকে সদর উপজেলার গিলন্ড এলাকা দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আজগরের ছেলে জামিল (৩)।

নিহত জামিলের নানী জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে দাদির সঙ্গে বাড়ির বাইরে ঘুরতে বের হয় জুনায়েদ ও তার চাচাতো ভাই জামিল। পরে দাদির অগোচরে তারা কালিগঙ্গা নদীর পাড়ে চলে যায়। কিছুক্ষণ পর দাদি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রাও খুঁজতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টা পর সাড়ে আটটার দিকে নদীর পাড়ে ভাসমান অবস্থায় প্রথমে জামিলের মরদেহ দেখা যায়। কিছু দূরেই জুনায়েদের মরদেহও দেখতে পায় পরিবার। পরবর্তী সময়ে তাদের দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ওসি কামাল হোসেন বলেন, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্য মামলা করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker