শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

বাউলদের ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় এক সাথে আন্দোলন ও সমাবেশ করা হবে

  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মানিকগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুল হামীদ বলেছেন,বাউলদের ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় এক সাথে আন্দোলন ও সমাবেশ করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, আলেম ওলামাদের গ্রেফতার করলে ডিসি,এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।

তিনি গত শনিবার দুপুরে বাংলাদেশ হেফাজত ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দফা দাবিতে শানে তাওহীদ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৭ অক্টোবর ডক্টর ইউনুস সরকার ঘোষিত লালন তিরোদান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মুর্তি তৈরি করা হয়েছে, এখন তার পুজা করা হয়। ডক্টর ইউনুস সরকার কে উদ্দেশ্য করে বলেন, ডক্টর ইউনুস সুদখোর ও নিমক হারামি। এটা মুরদা ও নাস্তিক সরকার, আওয়ামী লীগের চাইতে ও খারাপ।

এসময় মানিকগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূর এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ জেলার আলেম ওলামা মসজিদের ইমাম খতিব ও বিভিন্ন ইসলামি সমমনা দলের নেতৃবৃন্দ।

বক্তারা অনতিবিলম্বে আবুল সরকারের ফাঁসি ও বাউলদের সকল গানের আসর বন্ধের দাবি জানান।

উল্লেখ্য মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে আবুল সরকারের বিচার দাবিতে ২৩ নভেম্বর সকাল ১০টার দিকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। একই দিন বেলা ১১ টার দিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা।

বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাউল সমর্থক শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলসহ চারজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে তৌহিদী জনতার পক্ষেও একজন আহত হন।

মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদী জনতাকে আসামি করে সদর থানায় ২৪ নভেম্বর অভিযোগ করেছেন আহত আব্দুল আলীম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker