শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম।

গ্রেপ্তার জুয়েল সাটুরিয়ার ভান্ডারীপাড়া এলাকার চঞ্চল ব্যাপারীর ছেলে। তিনি একজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
এর আগে গতকাল সোমবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার ফুকুরহাটি এলাকার কান্দাপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, ডিবির একটি দল কান্দাপাড়া বাজারে নুরুল ইসলামের লন্ড্রির দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়েল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানের সময় জুয়েলের দখল থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা। এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker