শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জেবাসীর সেবা করার জন্য সবসময়ই কাজ করে যাচ্ছি—সাটুরিয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা:

  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার
filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:31facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মানিকগঞ্জ প্রতিনিধি
মুন্নু গ্রুপে অফ ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং মানিকগঞ্জ- সাটুরিয়া- ৩ আসানের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খান রিতা বলেছেন, মানিকগঞ্জেবাসীর সেবা করার জন্য সবসময়ই কাজ করে যাচ্ছি।তারিই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আজকে ৪ হাজার রোগীদের চিকিৎসা ও ওষুধ দিতে পেরেছি।আমার পিতা সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নু তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করে তিনিও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে স্বাস্থ্য সেবা দিয়েছেন । আমিও তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছিয়ে দেওয়ার জন্য এই ফ্রী মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি। নির্বাচনের পরেও এ ফ্রী মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দুপুর ১২ টার দিকে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদীদেও কারনে মানুষ ভোট দিতে পারেনি। তাই আগামীর নির্বাচনে প্রতিটি মানুষ ধানের শীষে ভোট দেবার জন্য উৎসব হয়ে আছে। আমি নির্বাচিত হয়ে আসলে , যোগাযোগ ব্যাবস্থা ও চিকিৎসা সেবা আরো উন্নত করব। যাতে মানুষ তৃণমূলে স্বাস্থ্য সেবা পায়।

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের সহযোগীতায় সকাল ৯টা থেকে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়ে দিন ব্যাপি চলবে।

এ সময় মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুন্নু মেডিকেল কলেজের প্রন্সিপাল প্রফেসর এমএ করিম, ড্যাবের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান এবং সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ উপস্থিত ছিলেন।

ড্যাবের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান জানান, সাটুরিয়া উপজেলার দরগ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, দন্তসহ ১০ টি বিভাগের ৭৫ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় ৪ হাজার দুস্থ রোগীদের ফ্রী চিকিৎসা পত্র দিয়েছেন। পরে বিনা মূল্যে ঔষধ ও ৪-৫ টি পরীক্ষা সেবাও দেওয়া হচ্ছে। এখানে যেসব জটিল রোগী পাওয়া যাবে। তাদের মুন্নু মেডিকেল কলেজ হাসপতালেও চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker