সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি;
মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত ওসি মো. নজরুল ইসলামের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২১ ডিসেম্বর) রাতে সাটুরিয়া প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাটুরিয়া থানার নবাগত ওসি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, দৈনিক সংবাদ ও দি এশিয়ান এইজ এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান, মো: আনোয়ার হোসেন, কাওসার আহম্মেদসহ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান, সাটুরিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মো. শহীদুল ইসলাম শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মনি, মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ রানা, মো: মইনুল ইসলাম, মো: শহিদুল ইসলাম খোকন, মো. হোসেন জয়, আব্দুস ছালাম সফিক, মোতালেব হোসেন।