শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন সাটুরিয়ার এসিল্যান্ড

  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

হাড়কাঁপানো শীতে গতকাল রোববার দিবাগত রাতের আঁধারে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা উপজেলার হাটবাজার, রাস্তা ঘাটে ভাসমান,শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন তিনি।

এদিকে তীব্র শীত থেকে বাঁচতে গ্রামীণ জনপদে মানুষ কাঠের লাকড়ি জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে একটু উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন।

এই কনকনে শীতের রাতে জুবুথুবু হয়ে বসে ছিলেন পঞ্চাশোর্ধ এক বাজারের নৈশ্য প্রহরী ।কোন মতে ডাল ভাত খেয়ে সংসার চালাচ্ছেন।গরম কাপড় (কম্বল) কেনার মতন টাকা নাই।কম্বল গায়ে জড়িয়ে দিতেই আনন্দে হেসে দিয়ে বলেন,আল্লাহ আপনাদের মঙ্গল করবেন।

এই সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.খলিলুর রহমান মোল্লাহ,সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান,প্রশাসনিক কর্মকর্তা আবু রাহাত,মোঃ মিজানুর রহমান।

সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। বিশেষ করে ভাসমান,শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এলাকায় ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত গরম কাপড়ের ব্যবস্থা করা, ধুলাবালি থেকে দূরে থাকা, পর্যাপ্ত পানি পান করা, গরম ও টাটকা খাবার খাওয়া, ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খেলে চলতি মৌসুমে শীত জনিত রোগবালাই অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৯টি ইউনিয়নের ভাসমান,শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে ১৯৭০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker