শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার

মানিকগঞ্জ প্রতিনিধি।
মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় ০৩ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে, হাসপাতাল রোডে প্রায় ৩ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এই ফ্রী মেডিকেল ক্যাম্প নিয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন- ‘আজ আমরা অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও বিতরণ করছি। এ ছাড়া ইসিজি, ডায়াবেটিসসহ আরও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট দশটি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসকসহ প্রায় ১০০ এর অধিক বিভিন্ন স্তরের জনবল এই সেবা প্রদানের সাথে সরাসরি সম্পৃক্ত। অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়াই আমাদের অঙ্গীকার।’

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন – ‘বিনামূল্যে চিকিৎসা সেবার এই কার্যক্রম চলমান থাকবে। ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় আমরা বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দেবো।’

দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা নিতে এলাকার প্রায় __ হাজারের অধিক নারী, পুরুষ ও শিশু অংশ নেন। রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং কোন রোগীর যদি অপারেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০% এবং হাসপাতালে প্রাপ্ত প্যাথলজি টেস্টে ৩৫% ও সাধারণ বেড চার্জে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট এর ব্যবস্থা থাকবে বলে কর্তৃপক্ষ জানান।

এই ফ্রী মেডিকেল ক্যাম্প হওয়াতে স্থানীয় মানুষদের মাঝেও উৎফুল্লতা দেখা যায় এবং তারা ফ্রীতে চিকিৎসা নিতে পেরে কৃতজ্ঞতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker