শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে রস ছাড়াই গুড় তৈরি, জরিমানা ও ভেজাল গুড় ধ্বংস

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় রস ছাড়াই ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে এক হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুড় তৈরির সরঞ্জাম, চুলা, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় জব্দ করে তা ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

স্থানীয়দের অভিযোগ, ককেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খেজুরের রস ছাড়াই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে এসব গুড় স্থানীয় বাজারে সরবরাহ করে আসছিলেন।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘রস না থাকলেও ককেল নিয়মিত প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করতেন। ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যেই এই ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল। অভিযানে আমরা গুড় তৈরির সরঞ্জাম, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস ও সেই সাথে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker