শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাটুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান।

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাটুরিয়া( মানিকগঞ্জ) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাটুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানের আওতায় মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় ১০ টি মোটরসাইকেল আটক করা হয়েছে।আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এই অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মো.নজরুল ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার, জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড, ও সংবেদনশীল পয়েন্টগুলোতে থানা পুলিশের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনে তল্লাশি করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা, অবৈধ অস্ত্র পরিবহন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়—সে লক্ষ্যে পুলিশের এই তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি রাতের বেলায় টহল জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় বিভিন্ন গুজব ও অপরাধমূলক তৎপরতার আশঙ্কা থাকে।সেই লক্ষ্যে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন তারা।

সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারেন সেই লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker