শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূ ধর্ষন গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূ ধর্ষনের অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
সোমবার দুপরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব চাজিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন । এ সময় বাসষ্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যায়। এরপর হাসপাতালের নতুন ভবনের দশ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় ভুক্তভোগী ওই গৃহবধূকে নিয়ে যায়। আনসার সদস্যরা তাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক পালাক্রমে ধর্ষন করে। পরে ভুক্তভোগী গৃহবধূ নিচ তলায় নেমে তাঁর স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগীয় তাঁরা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী গৃহবধূ অভিযুক্ত দুই আনসার সদস্যদের সনাক্ত করলে পুলিশ তাঁদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার জানান,হাসপাতালে গিয়ে ওই ভুক্তভোগী গৃহবধূর চিকিৎসার খোঁজখবর নিয়েছি। অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন ভুক্তভোগী ওই গৃহবধূ চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker