শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

হাসপাতালে গৃহবধুকে ধর্ষণ, দুই আনসার সদস্য কারাগারে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গৃহবধু ধর্ষণের ঘটনায় দুই আনসার সদস্য মো. আবু সাঈদ ও মোহাম্মদ শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আজ বিকালে আসামীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবীবুর রহমান ও সজীব চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, যাত্রাপথে রাত গভীর হওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে রবিবার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন ওই দম্পতি। সেখানে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য ভয়ভীতি দেখিয়ে গৃহবধুকে ধর্ষণ করে। পরে পুলিশ ঐদিন রাতেই হাসপাতালে গিয়ে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘মো. আবু সাঈদ ও মোহাম্মদ শাহাদাত হোসেন ধর্ষণের বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছে। তারা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনার পিছনে আরো কোন ঘটনা আছে কিনা তা তদন্তের জন্য এক পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এদিকে, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker