শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ২৫খামারী পেল ৭৫টি ভেড়া

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর জেলা নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জে সাটুরিয়ায় ২৫ সুফল ভোগীদের মাঝে ৭৫ টি ভেড়া বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল,প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত সোমবার সকাল ১১টার দিকে অফিস চত্তরে প্রকল্প পরিচালক ডক্টর আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফল ভোগীদের মাঝে ভেড়া বিতরণ করেন ।

প্রকল্প পরিচালক ডক্টর আব্দুর রহিম মানিকগঞ্জের সাটুরিয়া প্রাণী সম্পদ অফিস চত্তরে সোমবার সকালে সুফল ভোগীদের মাঝে ভেড়া বিতরণ করছেন।

প্রকল্প পরিচালক ডক্টর আব্দুর রহিম বলেন, ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর এই ৭টি জেলার ৩১টি উপজেলার ১২০টি ইউনিয়নের নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ও আমিষের চাহিদা পূরণের উদ্দেশ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি।


এই সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান, সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা ফেরদৌসী, সাটুরিয়া উপজেলা ভেটেনারি সার্জন ডা.মো.খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা নাজমুন্নাহার, প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মোঃ লুৎফর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker