শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জ–৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগপাঁচ প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ–৩ সংসদীয় আসনে একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে পাঁচজন সংসদ সদস্য প্রার্থী যৌথ সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তেজনা আরও তীব্র হয়েছে।
শনিবার সকালে মানিকগঞ্জের নিজস্ব বাসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি প্রকাশ্যে আচরণবিধি অমান্য করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী মোঃ শাজাহান আলী সাজু, আবুল বাশার, ড. রফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস।
বক্তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে বলেও তারা সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker