শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ভাতা দিয়ে তরুনদের পঙ্গু করা হবে_মোয়াজ্জেম হোসেন হেলাল

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৮ ফেব্রুয়ারী

বেকার ভাতা দিয়ে তরুণ সমাজকে পঙ্গু করা চিন্তা করছেন একটি রাজনৈতিকদল (বিএনপি) বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

শনিবার বিকেলে শিবালয় উপজেলার মহাদেবপু ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত মানিকগঞ্জ–১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা হচ্ছে সবচেয়ে মেধাবী, তাদেরকে বেকার ভাতা দিয়ে পঙ্গু করা হবে না। প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ কাজের সুযোগ সৃষ্টি করা হবে এবং কর্মসংস্থানের মাধ্যমে মানুষ তার পরিবার ও সমাজের দায়িত্ব পালন করতে পারবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অন্যতম মেধাবী। অথচ একটি রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বেকারত্ব সৃষ্টি করে তরুণ সমাজকে ভাতা নির্ভর করে রাখতে চায়।জামায়াতে ইসলামী এই ধ্বংসাত্মক দর্শনে বিশ্বাস করে না। আমরা শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবো এবং শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করবো।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব খাতে সমান ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। ইনশাল্লাহ, এই লক্ষ্য বাস্তবায়নে দলটি কোনো আপস করবে না। জামায়াতে ইসলামের আমির জাতির সামনে আমাদের নীতিমালা ও পলিসি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আপনারাও আপনাদের পলিসি উপস্থাপন করুন। জনগণ নিজেরাই তুলনা করবে, বিচার করবে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসব অপচেষ্টা দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না।

জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ঢাকসুর এজিএস আব্দুল হালিম আরিফ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মাদ জাহিদুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সদস্য সাইয়েদুজ্জামান আলভিসহ অন্যরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker