শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জ-৩ মানিকগঞ্জের উন্নয়নে ধানের শীষের বিজয়ের আহ্বান বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা

  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত হলে মানিকগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের শক্তি দিন। ধানের শীষে ভোট দিয়ে এই বিজয় নিশ্চিত করুন।”“রাজপথে যেমন আমরা বিজয় অর্জন করেছি, তেমনি ভোটযুদ্ধেও আমরা বিজয়ী হব—ইনশাল্লাহ। স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা রাজনীতি করি। মানিকগঞ্জকে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে দেশ ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণ সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে।”
এই অর্জনকে চূড়ান্ত রূপ দিতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি বিজয়ী হলেই মানিকগঞ্জে সত্যিকারের উন্নয়ন, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।”

জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়ছার, ডা. জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রাকিবুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজীবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker