শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

গণভোট ও নির্বাচন উপলক্ষে সাটুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বিশেষ টহল কার্যক্রম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাটুরিয়া(মানিকগঞ্জ) প্রতিনিধি, ১০ ফেব্রুয়ারি.

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সহকারী রিটানিং অফিসার ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এই টহল শুরু হয়।

এ বিষয়ে সহকারী রিটানিং অফিসার ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

সাটুরিয়া –গোলড়া সড়ক হয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য সচিব ও সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ।সাটুরিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর এ এস এম রাফিউল চৌধুরী, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, র‌্যাব-৪ সিপিসি-৩ এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফকির তালিম হোসেন, বিজিবির সাটুরিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েব সুবেদার মো. মনিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাসেল আহমেদ এবং সাটুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মজিবর রহমান, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker