নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে সাটুরিয়া বাজারে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পণ্যের উপর মেয়াদ এর তারিখ উল্লেখ ও মূল্য তালিকা পরিদর্শন না থাকায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতি ব্যাবসায়ীর দুই হাজার টাকা করে ৬ জন ব্যাবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণের ক্ষেত্রে পর্যাপ্ত পরিচ্ছন্নতা নিশ্চিতের বিষয়েও সচেতন করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, পণ্যের উপর মেয়াদ এর তারিখ উল্লেখ ও মূল্য তালিকা পরিদর্শন না থাকায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতি ব্যাবসায়ীর দুই হাজার টাকা করে ৬ জন ব্যাবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবো বলে জানান তিনি।