নিজস্ব প্রতিবেদন
ঈদের আনন্দ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ২৫০ জন অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন। পবিত্র ঈদ যেন সবাই আনন্দ ও উৎসবের সাথে পালন করতে পারে, সেজন্যই এই বিশেষ বরাদ্দ। স্বচ্ছতার সাথে প্রকৃত দুস্থদের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।”মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করার কথা ছিল কিন্তু দাপ্তরিক কাজের কারণে তিনি আসতে পারেননি বলে জানান।
উপস্থিত সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, উৎসবের আগ মুহূর্তে এই আর্থিক সহায়তা তাদের ঈদের কেনাকাটা ও পারিবারিক প্রয়োজনে বিশেষ ভূমিকা রাখবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ,

সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।