সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৫ বার

নিজস্ব প্রতিবেদন

ঈদের আনন্দ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে
​পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ২৫০ জন অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ ​বুধবার সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন। পবিত্র ঈদ যেন সবাই আনন্দ ও উৎসবের সাথে পালন করতে পারে, সেজন্যই এই বিশেষ বরাদ্দ। স্বচ্ছতার সাথে প্রকৃত দুস্থদের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।”মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করার কথা ছিল কিন্তু দাপ্তরিক কাজের কারণে তিনি আসতে পারেননি বলে জানান।

​উপস্থিত সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, উৎসবের আগ মুহূর্তে এই আর্থিক সহায়তা তাদের ঈদের কেনাকাটা ও পারিবারিক প্রয়োজনে বিশেষ ভূমিকা রাখবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ,

সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান, ​উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker