বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া এনজিও ফেডারেশন-এফএনবির উদ্যোগে সতর্ক থাকার আহ্বান সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, হাসপাতালে নিতে বিলম্ব সাটুরিয়ায় ৭ কোম্পানির সার ভেজাল প্রমাণিত: বাজার থেকে জরুরি প্রত্যাহারের নির্দেশ সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট: সুমন মিয়ার ৬ মাসের কারাদণ্ড শিবালয়ে উথলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ প্রতারণা মামলায় দৌলতপুরে দলিল লেখকসহ পাষণ্ড মা রুমা আক্তার কারাগারে সাটুরিয়া থানার কর্মকর্তাদের সাফল্য: মানিকগঞ্জের শ্রেষ্ঠ এসআই মিঠুন কুমার দাস, শ্রেষ্ঠ এএসআই সৈকত সাটুরিয়ায় হেরোইন সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড শিবালয়ে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণ অবস্থান কালীগঙ্গায় অবৈধ ড্রেজিংয়ের প্রতিবাদ করায় হামলা: ঘিওরে আহত অন্তত ৮

সাটুরিয়ায় চোর ধরতে পুরস্কার ঘোষণা

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৭ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজে সিসিটিভি ফুটেজে স্পষ্ট প্রমাণ থাকার পরও মোবাইল চুরির ঘটনা অস্বীকার এবং রাজনৈতিক দাপট দেখিয়ে ভুক্তভোগীকে হুমকির অভিযোগ উঠেছে সানোয়ার হোসেন ছানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাজির হওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সাথে পলাতক ছানাকে ধরিয়ে দিতে ১৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা ও তাঁর পরিবারকে সামাজিক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটি।

​সোমবার (২২ জুন) সকাল এগারো টার দিকে হরগজ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণজমায়েত ও সালিশি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। হরগজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো.নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সালিশে হাজারো মানুষ উপস্থিত থাকলেও অভিযুক্ত সানোয়ার হোসেন ছানা বা তাঁর পরিবারের কেউ উপস্থিত হননি।

জানা যায়, গত ১৪ জুন ২০২৬ তারিখে হরগজ স্কুলের সামনে অবস্থিত ‘রাজমহল সুইটস’ নামক দোকান থেকে একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হরগজ এলাকার বাসিন্দা সানোয়ার হোসেন ছানার চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
​এ বিষয়ে ভুক্তভোগী দোকান মালিক শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,​”সিসিটিভি ফুটেজে চুরির স্পষ্ট প্রমাণ থাকার পরও সানোয়ার হোসেন ছানা তা অস্বীকার করছেন। উল্টো তিনি রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছেন। আমি বাজার কমিটিতে লিখিত অভিযোগ দিয়েও এক সপ্তাহে কোনো সমাধান পাইনি। আমি এই অন্যায়ের সঠিক বিচার চাই।”

বিচারের মুখোমুখি না হয়ে অভিযুক্ত ছানা আত্মগোপনে চলে যাওয়ায় সালিশি বৈঠকে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সর্বসম্মতিক্রমে তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ১৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এর মধ্যে হরগজ ইউনিয়ন পরিষদ ১০ হাজার টাকা এবং হরগজ বাজার কমিটি ৫ হাজার টাকা প্রদান করবে।
​পাশাপাশি, হরগজ বাজারের সকল দোকান মালিক একাত্মতা প্রকাশ করে অভিযুক্ত ছানা ও তাঁর স্বজনদের সাথে সব ধরনের কেনাবেচা ও ব্যবসায়িক লেনদেন বন্ধের (সামাজিক বয়কট) ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে হরগজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, “চুরির বিষয়টি সিসিটিভি ফুটেজে প্রমাণিত। অভিযুক্ত ব্যক্তিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাজির হওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
​অন্যদিকে, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, “এ বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা চুরির মতো অপরাধের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker